নিজস্ব প্রতিবেদক | স্বাস্থ্য ও জীবনযাপন

বাড়ি থেকে স্কুল, কলেজ কিংবা অফিস—সঙ্গে জলের বোতল রাখা এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে স্টিলের বোতল ব্যবহার টা এখন যেনো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নিয়মিত ব্যবহারের পর বোতলটি ঠিকভাবে পরিষ্কার না করলে তার ভিতরে, তলায় এবং ঢাকনার বিভিন্ন অংশে ময়লা ও জীবাণু জমে যেতে পারে, যা থেকে ছড়াবে রোগ।

শুধু জল দিয়ে বোতল ধুয়ে আবার ব্যবহার করলেই সবসময় তা যথেষ্ট পরিষ্কার হয় না। বিশেষ করে বোতলের মুখ, ঢাকনার খাঁজ এবং রাবারের অংশে ময়লা জমে থাকতে পারে। তাই কয়েকটি সহজ উপায়ে বোতলটি নিয়মিত পরিষ্কার রাখা যেতে পারে।

বেকিং সোডা দিয়ে পরিষ্কার বোতলের ভিতরের দাগ বা দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। সামান্য বেকিং সোডা গরম জলের সঙ্গে মিশিয়ে বোতলের ভিতরে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর বোতলটি ভালোভাবে ধুয়ে নিন।

ভিনিগারেও হতে পারে পরিষ্কার সাদা ভিনিগার ও গরম জল একসঙ্গে ব্যবহার করে বোতলের ভিতরের জমে থাকা ময়লা পরিষ্কার করা যায়। মিশ্রণটি কিছুক্ষণ বোতলের মধ্যে রেখে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

লেবু ও নুনের ব্যবহার লেবুর রসের সঙ্গে অল্প নুন এবং ঈষদুষ্ণ জল মিশিয়েও বোতল পরিষ্কার করা যায়। মিশ্রণটি বোতলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

শুধু বোতল নয়, ঢাকনাও পরিষ্কার করুন

অনেক সময় বোতল পরিষ্কার করলেও ঢাকনা ঠিকভাবে ধোয়া হয় না। অথচ ঢাকনার খাঁজ, মুখের অংশ এবং রাবার সিলের জায়গায় ময়লা জমে থাকতে পারে। তাই সম্ভব হলে ঢাকনা খুলে সাবান ও জল দিয়ে আলাদা করে পরিষ্কার করা উচিত।

ধোয়ার পর শুকনো রাখা জরুরি

বোতল ধোয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে রাখবেন না। বোতলটি খোলা অবস্থায় রেখে ভিতরের জল সম্পূর্ণ শুকিয়ে নিতে দিন। দীর্ঘ সময় ভেজা অবস্থায় বন্ধ করে রাখলে দুর্গন্ধ বা স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হতে পারে।

বিশেষ সতর্কতা: বোতলের গায়ে প্রস্তুতকারকের দেওয়া পরিষ্কারের নির্দেশ থাকলে সেটি মেনে চলুন। বিশেষ করে ইনসুলেটেড বা বিশেষ কোটিংযুক্ত বোতলে অতিরিক্ত গরম জল বা কোনও পরিষ্কারক ব্যবহারের আগে নির্দেশিকা দেখে নেওয়া ভালো

Leave a comment

Trending