মক্কার আকাশে হঠাৎ ড্রোন আতঙ্ক! ইসলামের অন্যতম পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। হামলার খবর ছড়িয়ে পড়তেই পবিত্র শহরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ইরান-সমর্থিত হুথিদের একটি ড্রোন মক্কার কাছাকাছি এলাকায় ঢোকার চেষ্টা করেছিল। সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। হামলার পর সম্ভাব্য আরও আকাশপথের হুমকি মোকাবিলায় সতর্কতা বাড়ানো হয়েছে।
তবে সৌদির এই দাবি মানতে নারাজ হুথিরা। তাদের বক্তব্য, সৌদি আরবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালানো হয়েছিল, তা নিয়ে রিয়াধের দাবি সঠিক নয়। ফলে হামলা নিয়ে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।


ইয়েমেন যুদ্ধের আঁচ সৌদিতে
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রভাব বারবার পড়েছে সৌদি আরবের উপর। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলার অভিযোগও উঠেছে হুথিদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়েও সৌদি আরবের একাধিক দক্ষিণাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে হামলার অভিযোগ সামনে এসেছে।
আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরান—এই এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার খবর পাওয়া যায়। সৌদির দাবি, হামলায় অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

Leave a comment

Trending