কলকাতা, ১৬ সেপ্টেম্বর: চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় নিজের চোখের একটি ছবি পোস্ট করে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চোখের নীচের অংশের একটি ছবি শেয়ার করেন অভিষেক। ছবিতে চোখের নীচে একটি ক্ষতচিহ্নও দেখা যায়। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, “এই ক্ষতচিহ্নটা বলে দেয় আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। চোখ দুটো বলে দেয়, আমার লড়াই এখনও শেষ হয়নি।”

অভিষেকের এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে পোস্টে তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা ভবিষ্যৎ কর্মসূচির কথা জানাননি।

চোখের চিকিৎসার জন্য আমেরিকার The Johns Hopkins Hospital-এ যাওয়ার বিষয়টি নতুন নয়। অতীতেও সেখানে তাঁর চোখের চিকিৎসা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছেএবারের বিদেশযাত্রা নিয়েও আইনি প্রক্রিয়া হয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পান অভিষেক। তাঁর সফর এবং চিকিৎসাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছিল।
অন্যদিকে, অভিষেকের এই নতুন পোস্টকে ঘিরে তৃণমূলের অন্দরে এবং রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। কেউ এটিকে শুধুমাত্র তাঁর শারীরিক লড়াইয়ের কথা হিসেবে দেখছেন, আবার কেউ এর মধ্যে রাজনৈতিক বার্তার ইঙ্গিত খুঁজছেন। তবে এই পোস্টের রাজনৈতিক অর্থ কী, সে বিষয়ে অভিষেক নিজে কোনও ব্যাখ্যা দেননি।

Leave a comment

Trending